ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, মির্জাপুর পপুলার হাসপাতালের বিরুদ্ধে স্বজনদের ক্ষোভ, তদন্ত দাবি।
টাঙ্গাইলের মির্জাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে আখি আক্তার (২৭) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা হাসপাতালের চিকিৎসা অবহেলা ও দায়িত্বহীনতাকে দায়ী করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। নিহত আখি আক্তার উপজেলার খৈলসিন্দুর এলাকার আমিনুর রহমানের মেয়ে এবং ভাতগ্রাম ইউনিয়নের শুকুর আলীর ছেলে আলীম উদ্দিনের স্ত্রী। তিনি দুই কন্যা সন্তানের জননী। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে পেটের ডান পাশে তীব্র ব্যথা অনুভব করলে আখি আক্তারকে মির্জাপুর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অপারেশন করেন। তবে অপারেশনের পর থেকে আর জ্ঞান ফেরেনি বলে দাবি পরিবারের সদস্যদের। স্বজনদের অভিযোগ, রাত আনুমানিক ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানায় এবং পরে তাকে ঢাকার একটি হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আখি আক্ত
টাঙ্গাইলের মির্জাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে আখি আক্তার (২৭) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা হাসপাতালের চিকিৎসা অবহেলা ও দায়িত্বহীনতাকে দায়ী করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
নিহত আখি আক্তার উপজেলার খৈলসিন্দুর এলাকার আমিনুর রহমানের মেয়ে এবং ভাতগ্রাম ইউনিয়নের শুকুর আলীর ছেলে আলীম উদ্দিনের স্ত্রী। তিনি দুই কন্যা সন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে পেটের ডান পাশে তীব্র ব্যথা অনুভব করলে আখি আক্তারকে মির্জাপুর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অপারেশন করেন। তবে অপারেশনের পর থেকে আর জ্ঞান ফেরেনি বলে দাবি পরিবারের সদস্যদের।
স্বজনদের অভিযোগ, রাত আনুমানিক ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানায় এবং পরে তাকে ঢাকার একটি হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আখি আক্ত