উলিপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত।
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা আব্দুল খালেক। আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:আফতাব উদ্দিন মন্ডল, সাবেক সাধারন সম্পাদক, উলিপুর উপজেলা বিএনপি।আবু জাফর সোহেল রানা , ১ নং যুগ্ম আহ্বায়ক, জেলা কৃষক দল এবং সাবেক তিনবারের ছাত্রদল সভাপতি।ফিরোজ কবির কাজল, অন্যতম স্থানীয় বিএনপি নেতা। মমিনুল ইসলাম সাংবাদিক ও সভাপতি উলিপুর রিপোর্টাস ইউনিটি। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা আব্দুল খালেক।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:আফতাব উদ্দিন মন্ডল, সাবেক সাধারন সম্পাদক, উলিপুর উপজেলা বিএনপি।আবু জাফর সোহেল রানা , ১ নং যুগ্ম আহ্বায়ক, জেলা কৃষক দল এবং সাবেক তিনবারের ছাত্রদল সভাপতি।ফিরোজ কবির কাজল, অন্যতম স্থানীয় বিএনপি নেতা। মমিনুল ইসলাম সাংবাদিক ও সভাপতি উলিপুর রিপোর্টাস ইউনিটি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।