ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

রাজারহাটে ইয়াবা ও এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। 

কুড়িগ্রামের রাজারহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও এসকাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

‎শুক্রবার (১ মে) রাতে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ছিনাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

‎‎​গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম (৩৬)। তিনি উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খণ্ডক্ষেত্র গ্রামের বাসিন্দা।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ছিনাই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রাজারহাট থানা পুলিশ। অভিযানে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪ বোতল এসকাফ (ফেনসিডিল জাতীয় মাদক), ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১০ টাকা এবং মাদক বহনে ব্যবহৃত একটি টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।

‎রাজারহাট থানার (ওসি) মো: মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, এলাকায় মাদক নির্মূলে এবং মাদকের প্রবেশদ্বার বন্ধ করতে পুলিশি তৎপরতা ও এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

রাজারহাটে ইয়াবা ও এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। 

আপডেট সময় ০৫:০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬