ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

নেত্রকোণায় জুতার ভেতরে ইয়াবা লুকিয়ে পাচার, শালা দুলাভাই আটক।

নেত্রকোণায় অভিনব কৌশলে জুতার ভেতরে ইয়াবা লুকিয়ে পাচারের সময় শালা-দুলাভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

রোববার রাতে জেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি (আতকাপাড়া) গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শফিকুল ইসলাম (২২) এবং একই ইউনিয়নের বন্দের বাড়ি এলাকার আব্দুল হেকিমের ছেলে সুজ্জল মিয়া (৩০)। তারা সম্পর্কে শালা-দুলাভাই।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে প্রথমে জেলা সদরের ইটাখলা বাজার এলাকার পাকা রাস্তা থেকে শফিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার পরিহিত জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে শফিকুলের দেওয়া তথ্যে পৌর শহরের বনুয়াপাড়া এলাকায় সুজ্জল মিয়ার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে খাটের তোষকের নিচে একটি ব্যাগে রাখা আরও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হলে তাকেও আটক করা হয়।

অভিযানে ইয়াবার পাশাপাশি একটি জোড়া স্যান্ডেল, তিনটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৬৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, আটক দুজনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

নেত্রকোণায় জুতার ভেতরে ইয়াবা লুকিয়ে পাচার, শালা দুলাভাই আটক।

আপডেট সময় ১২:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬