ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

সাভারে নৃত্যশিল্পীকে ধর্ষণ ও ৩০ লাখ টাকা প্রতারণার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার।

ঢাকার সাভারে নৃত্যশিল্পী ফিরোজ আহমেদকে ধর্ষণ এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রেমিক বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) ভোররাতে রাজশাহীর বাঘা থানার বানিয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ এর সাভার মডেল থানা পুলিশ।

ভুক্তভোগী ফিরোজ আহমেদ সাভার শিশু একাডেমি ও শিল্পকলার একজন নৃত্যশিল্পী। তিনি জানান, বিপ্লব হোসেনের সঙ্গে তার প্রায় ১৭ বছরের সম্পর্ক ছিল। সম্পর্কের এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ভারতে নিয়ে গিয়ে জেন্ডার পরিবর্তনের চিকিৎসা করান বিপ্লব। দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি জানতে পারেন, বিপ্লব তাকে প্রতারণা করে অন্যত্র বিয়ে করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ, জেন্ডার পরিবর্তনের আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিপ্লব তার কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে ৩০ লাখ টাকা নেন। এছাড়া গত ৬ মে সাভারের গেন্ডা এলাকায় তার ভাড়া বাসায় জোরপূর্বক প্রবেশ করে তাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বিপ্লব হোসেনকে প্রধান আসামি এবং শান্ত পান্ডেকে দ্বিতীয় আসামি করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে সাভার মডেল থানা-এ মামলা দায়ের করেন।

মামলার পর অভিযান চালিয়ে সোমবার ভোরে রাজশাহীর বাঘা এলাকা থেকে বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানা-র ওসি আরমান আলী বলেন, “আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

গ্রেপ্তারকৃত বিপ্লব হোসেন রাজশাহী জেলার বাঘা থানার বানিয়াপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

সাভারে নৃত্যশিল্পীকে ধর্ষণ ও ৩০ লাখ টাকা প্রতারণার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার।

আপডেট সময় ০৭:১৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬