লালমনিরহাট জেলা শহরের পৌর এলাকায় সং’খ্যালঘু সম্প্রদায়ের একটি পরিবারের বাড়িতে স’শস্ত্র হা’মলা, কু’পিয়ে জ’খম, নারী নি’র্যাতন ও লু’টপাটের অ’ভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে চিহ্নিত মা’দক ব্যবসায়ী ও স’ন্ত্রাসী ক’র্মকাণ্ডে জড়িত কয়েকজনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৭ মে রাত আনুমানিক ৮টার দিকে লালমনিরহাট পৌরসভার উত্তর সাপটানা কোরবানটারী এলাকায় ভজন চন্দ্র অধিকারীর বাড়িতে এ হা’মলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, কয়েকদিন আগে এলাকায় পুলিশের অভিযানের সময় মা’দক ব্যবসায়ীদের একটি মোটরসাইকেল জ’ব্দের ঘটনাকে কেন্দ্র করে ক্ষু’ব্ধ হয়ে একদল ব্যক্তি দেশীয় অ’স্ত্রশ’স্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হা’মলা চা’লায়।
অভিযোগ অনুযায়ী, হা’মলাকারীরা বাড়ির দরজা ভে’ঙে ভেতরে প্রবেশ করে টিনের বেড়া ও আসবাবপত্র ভা’ঙচুর করে। এসময় ভজন চন্দ্র অধিকারীর ছেলে তাপস অধিকারী হা’মলার কারণ জানতে চাইলে তাকে ধা’রালো রাম’দা ও ছো’রা দিয়ে এলোপা’তাড়ি কু’পিয়ে গু’রুতর জ’খম করা হয়। তার ডান হাত ও মা’থায় গভীর ক্ষ’ত সৃষ্টি হলে প্রথমে তাকে লালমনিরহাট সদর হা’সপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
হামলার সময় তাপসের মা অঞ্জলী রানী ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও লোহার র’ড দিয়ে আ’ঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া তাপসের স্ত্রী অর্পি রানী এগিয়ে গেলে তাকেও মা’রধর করা হয়। অ’ভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অর্পি রানীর শ্লী’লতাহানি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, হা’মলাকারীরা ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা, স্বর্ণের কানের দুল ও স্বর্ণের বালা লু’ট করে নিয়ে যায়। লু’ট হওয়া স্বর্ণালঙ্কারের মূল্য প্রায় ১ লাখ ২২ হাজার টাকা বলে দাবি করেছেন ভু’ক্তভোগীরা।
ভু’ক্তভোগীদের চি’ৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হা’মলাকারীরা অ’স্ত্র উঁচিয়ে প্রা’ণনাশের হু’মকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় ভজন চন্দ্র অধিকারী বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি ত’দন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্টাফ রিপোর্টার 


























