ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা কাটছে না কুমিল্লা বিভাগ।

কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা কাটছে না। বিভাগ হই হই করেও হয় না। কুমিল্লাবাসীর প্রত্যাশা যেন পূরণই হচ্ছে না। বিএনপি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করবে এমন আশা এ জনপদের মানুষের। নির্বাচনের আগে সুয়াগাজীর ডিগবাজি মাঠেও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিভাগের দাবি জানানো হয়। তখন তিনি আশ্বাস দিয়েছিলেন। এর আগে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির মহাসমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা নামেই বিভাগ হবে। সর্বশেষ গত শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানিয়ে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। দুই মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছ থেকে বিভাগ ঘোষণার জন্য রীতিমতো দুই হাত উঁচিয়ে নাচানাচি করেছিলেন মঞ্চে। এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। কিন্তু প্রধানমন্ত্রী কুমিল্লা বিভাগ নিয়ে সুস্পষ্ট কোন ঘোষণা দেননি। উল্টো তিনি বলেছেন, ‘ এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে…’। এখন জনগণের দাবি বলতে প্রধানমন্ত্রী কি বুঝিয়েছেন তা নিয়ে নানাজন নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। কেউ বলছেন প্রধানমন্ত্রী কুমিল্লার সঙ্গে নোয়াখালীর জনগণের সম্পৃক্ততা আছে কিনা তা বলেছেন। কেউ বলেছেন ভৌগলিক ভাবে কুমিল্লা ও নোয়াখালীর মানুষ সমতট অঞ্চলের। তাই তিনি বৃহত্তর দুই জেলার জনগণের ঐক্যের কথা বলেছেন।

শনিবারের পথসভায় কুমিল্লা বিভাগ গঠন প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে (এ সময় সরকারের দুই মন্ত্রী জাকারিয়া তাহের সুমন ও মোহাম্মদ আমিন উর রশিদ নাচানাচি করেন)।

কুমিল্লার সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট শহীদুল হক স্বপন বলেন, অধরাই থেকে গেল কুমিল্লা বিভাগ। মাননীয় প্রধানমন্ত্রী ‘জনগণের দাবি’ শব্দ দুইটি বলে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। এই অবস্থায় সহসাই কুমিল্লা বিভাগ ঘোষণা হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ চাই। এরশাদের শাসনামলে যখন কুমিল্লা বিভাগ আন্দোলন তখন অনেক জেলাই বিকশিত হয়নি। আমরা আশা করি দ্রæত বিভাগ বাস্তবায়ন হোক

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা কাটছে না কুমিল্লা বিভাগ।

আপডেট সময় ০১:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬