ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

সাভারের বেদেপল্লী ও তেঁতুলঝোড়ায় পৃথক অভিযানে আটক মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী চক্রের সদস্যরা।

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে সাভারের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী এবং ২ জন ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ২২ মে রাত ১১টা ৫ মিনিটে সাভার মডেল থানার বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে রোকসানা আক্তার ওরফে রুকশা (৩৫) ও সাকিব (২২)-কে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।

অপরদিকে একইদিন রাত ১১টা ৩০ মিনিটে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় পৃথক অভিযানে ছিনতাইকারী দলের সদস্য মিলন হোসেন (৪৫) ও মনির হোসেন (৩৭)-কে গ্রেফতার করে ডিবি পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রোকসানা আক্তারের বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে। এছাড়া মিলন হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ১০টি এবং মনির হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ৮টি মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

সাভারের বেদেপল্লী ও তেঁতুলঝোড়ায় পৃথক অভিযানে আটক মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী চক্রের সদস্যরা।

আপডেট সময় ০৮:৪৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬