সাভার নিউ মার্কেট এলাকায় বিশেষ অভিযানে আটক পেশাদার ছিনতাইকারী দলের সদস্যরা।
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে সাভার নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, ২৩ মে রাত ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানার নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের সদস্য জালাল (৪০), বাদশা মিয়া (২৭) এবং জাকির হোসেন (৩০)-কে গ্রেফতার করা হয়। পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত জালালের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট ৩টি মামলা রয়েছে। এছাড়া জাকির হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ৩টি মামলা রয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে সাভার নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ২৩ মে রাত ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানার নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের সদস্য জালাল (৪০), বাদশা মিয়া (২৭) এবং জাকির হোসেন (৩০)-কে গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত জালালের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট ৩টি মামলা রয়েছে। এছাড়া জাকির হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ৩টি মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।