ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

বালাকুড়ায় সিসি ঢালাই রাস্তা উদ্বোধন, সহজ হলো ইবাদতের পথচলা।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বালাকুড়া এলাকায় মরহুম পনির ডাক্তার বাড়ির সড়কটি সিসি ঢালাইয়ের মাধ্যমে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এতে করে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ লাঘব হয়েছে এবং বিশেষ করে মসজিদে নামাজ আদায়ে মুসল্লিদের জন্য পথ চলা এখন অনেক সহজ হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, পূর্বে কাঁচা ও কাদামাটির কারণে বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে চলাচল করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। নামাজ পড়তে যাওয়া মুসল্লিদেরও ভোগান্তির শিকার হতে হতো। নতুন করে সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হওয়ায় এখন এলাকাবাসী স্বস্তি ফিরে পেয়েছে।

হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা বলেন, “জনসাধারণের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। মানুষের কষ্ট লাঘব করতে আমরা কাজ করে যাচ্ছি।” তিনি আরও জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এছাড়াও তিনি উল্লেখ করেন, ইউনিয়নের বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রম যেমন ভিডি, ভাতা, এইচডি এবং কেজিএফসহ সরকারি সহায়তা প্রকল্পগুলো কোনো প্রকার স্বার্থ ছাড়াই প্রকৃত উপকারভোগীদের মাঝে বিতরণ করা হচ্ছে।

এলাকাবাসী এই উন্নয়ন কাজের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং এমন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

বালাকুড়ায় সিসি ঢালাই রাস্তা উদ্বোধন, সহজ হলো ইবাদতের পথচলা।

আপডেট সময় ০৩:৩০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬