ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

পাল্টে গেছে চিত্র, এখন আর নেই চিকিৎসক সংকট।

দীর্ঘদিনের নানা সংকট কাটিয়ে বদলে যেতে শুরু করেছে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর চিত্র। এক সময় চিকিৎসক সংকট, প্রয়োজনীয় ওষুধের অভাব এবং জরাজীর্ণ অবকাঠামোর কারণে ভোগান্তিতে থাকা রোগীরা এখন আশার আলো দেখতে শুরু করেছেন।

মঙ্গলবার (১২ মে ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালটিতে নতুন করে ৮ জন চিকিৎসক যোগদান করেছেন। ফলে দীর্ঘদিনের চিকিৎসক সংকট অনেকটাই দূর হয়েছে। পাশাপাশি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন সমস্যার সমাধানে চলমান রয়েছে সংস্কার ও উন্নয়ন কার্যক্রম।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় অনেক রোগীকেই জেলা সদর হাসপাতাল কিংবা বেসরকারি ক্লিনিকে যেতে হতো। এছাড়া প্রয়োজনীয় ওষুধের সংকট থাকায় দরিদ্র রোগীদের বাইরে থেকে অতিরিক্ত খরচে ওষুধ কিনতে বাধ্য হতে হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আরিফ হাসান গত ৩ মে ২০২৬ ঢাকায় থেকে বদলি হয়ে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।

হাসপাতালে আগত রোগী ও স্থানীয়দের ভাষ্য, ডা. আরিফ হাসানের আন্তরিকতা ও সেবামূলক মানসিকতার কারণে হাসপাতালের পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই যেন তার মূল লক্ষ্য।

স্থানীয়দের আশা, চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবিষ্যতে এলাকার মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ ও আধুনিক চিকিৎসাসেবার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

পাল্টে গেছে চিত্র, এখন আর নেই চিকিৎসক সংকট।

আপডেট সময় ১২:৩৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬