ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

তুচ্ছ ঘটনায় রাজীবপুরে গৃহবধূ রোকেয়া বেগমের ওপর বর্বর হামলা, থানায় অভিযোগ দায়ের।

কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার জাউনিয়ারচর কাচানিপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোকেয়া বেগম নামে এক গৃহবধূর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১ মে) সকাল আনুমানিক ৯টার দিকে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া বেগমের গৃহপালিত ছাগল উঠানে মলত্যাগ করাকে কেন্দ্র করে প্রতিবেশী ইয়াকুব, জামাল, রহিমা, মোমেনা ও সুমনা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা সংঘবদ্ধভাবে রোকেয়াকে ঘর থেকে টেনে বাইরে এনে রাস্তায় বেধড়ক মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর বাবা আব্দুর রহিম অভিযোগ করে জানান, তার মেয়েকে নির্মমভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়েছে। মেয়ের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা শরিফা, আশামনি-সহ আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্তরা রোকেয়ার ট্রাঙ্কের চাবি নিয়ে তাকে ঘর থেকে বের করে দেন বলেও অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয়দের সহায়তায় আহত রোকেয়া বেগমকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চর রাজীবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

তুচ্ছ ঘটনায় রাজীবপুরে গৃহবধূ রোকেয়া বেগমের ওপর বর্বর হামলা, থানায় অভিযোগ দায়ের।

আপডেট সময় ০৭:৩৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬