ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ৬০০ পুড়িয়া হেরোইন ও ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৯।

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ পুড়িয়া হেরোইনসহ মোট ৫ জন মাদক ব্যবসায়ী এবং ৪ জন ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ২০ মে বিকেল ৩টা ৪০ মিনিটে সাভারের বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে আবুল কাশেম সূর্জা (৪২)-কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

পরে বিকেল ৫টা ১০ মিনিটে সাভারের রাজাশন এলাকায় পৃথক অভিযানে ইব্রাহিম গাজী (৩০)-কে ৫০০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আশুলিয়ার পানধোয়া এলাকায় অভিযান চালিয়ে রায়হান মিয়া (২৮) ও নূর জাহান (৪০)-কে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।

রাত ৮টা ২৫ মিনিটে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিন (৩৫)-কে ১০০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

অন্যদিকে রাত ৮টা ৩০ মিনিটে সাভারের মজিদপুর এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী সুজন হোসেন (৩০)-কে গ্রেফতার করা হয়।

একই রাতে রাত ১০টা ৩০ মিনিটে হেমায়েতপুর এলাকায় ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইকারী চক্রের সদস্য কোরবান আলী (৩২), মেহেদী হাসান মিলন (৩৩) ও কামরুজ্জামান হিরা (৩৩)-কে আটক করে ডিবি পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ইব্রাহিম গাজীর বিরুদ্ধে একটি মাদক মামলা, নূর জাহানের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং সুজন হোসেনের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ৬০০ পুড়িয়া হেরোইন ও ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৯।

আপডেট সময় ০৫:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬