ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে ৭ মে রাত ১১টা ৩০ মিনিটে আশুলিয়ার ইসলাম নগর এলাকায় অভিযান চালিয়ে এক ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ৮ মে ভোর ২টা ৫০ মিনিটে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ১৯ হাজার ২০০ টাকা। এছাড়া একই দিন সকাল ৬টা ১০ মিনিটে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকায় আরও একটি অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা। পুলিশ জানায়, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ অন্যান্য মামলায় গ্রেফতার...
ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে ৭ মে রাত ১১টা ৩০ মিনিটে আশুলিয়ার ইসলাম নগর এলাকায় অভিযান চালিয়ে এক ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ৮ মে ভোর ২টা ৫০ মিনিটে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ১৯ হাজার ২০০ টাকা।
এছাড়া একই দিন সকাল ৬টা ১০ মিনিটে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকায় আরও একটি অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।
পুলিশ জানায়, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।