চিলমারী-উলিপুর রেলপথে নতুন লাইন ও স্লিপার স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত।
গতকাল সোমবার কুড়িগ্রামের চিলমারী-উলিপুর রেলপথে নতুন লাইন ও স্লিপার স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, সোমবার দুপুর ১২ টায় রমনা রেল স্টেশনে রেল, নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি চিলমারী উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করেন। এ সময় বক্তব্য রাখেন, গণকমিটির আহবায়ক নাহিদ নলেজ, বিএনপি নেতা আবু সাঈদ হোসেন পাখী, আবু ওবায়দুল হক খাজা, সাংবাদিক হুমায়ুন কবীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তাদের দাবী উলিপুর পর্যন্ত রেলপথে নতুন লাইন ও স্লিপার স্থাপনের কাজ সম্পন্ন হলেও অজ্ঞাত কারনে উলিপুর-চিলমারী রুটে স্থাপনের কাজ বন্ধ রয়েছে। অতি সত্ত্বর এ রুটে নতুন লাইন ও স্লিপার স্থাপনের মাধ্যমে আন্ত:নগর কুড়িগ্রাম এক্সপ্রেসসহ রমনা-পার্বতীপুর মেইল ট্রেন চালু করনের জোড় দাবী তুলে মাননীয় প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।