কুড়িগ্রামের চিলমারীতে রমনা ইউনিয়ন পরিষদ চত্বরে ইএসডিও সীড প্রকল্পের ১৬২জন উপকারভোগীকে রাইস কুকার বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, ৪নং রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম আশেক, ইএসডিও চিলমারী কো-অর্ডিনেটর জেসমিন নাহারম, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইএসডিও সীড়স প্রকল্পের বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মীগণ উপস্থিত ছিলেন। স্ট্রমি ফাউন্ডেশন নওরয়ের আর্থিক সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীঙ্গ) প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে ৩টি উপজেলার (চিলমারি, উলিপুর ও রাজারহাট) ৯টি ইউনিয়নে ০৩ হাজার পরিবারের মাঝে রাইস কুকার বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে চিলমারীর উপজেলায় ০১ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। বিশ্বব্যাপী পরিবর্তন আবহাওয়া, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে ইএসডিও-সীস প্রকল্প বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। রাইস কুকার বিতরণ তারই একটি অংশ, যা প্রান্তিক জনগনের জীবনমান উন্নয়ন এবং মানবিক মর্যদা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আবু ওবায়দুল হক খাজা
চিলমারী প্রতিনিধি
চিলমারী, কুড়িগ্রাম।
মোবাঃ ০১৭৬৭-৫০৮০৬৮

চিলমারী প্রতিনিধিঃ 


























