ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

কুড়িগ্রাম হাঁস প্রজনন খামারে অনিয়মের অভিযোগ,অফিস টাইমে অনুপস্থিত কর্মকর্তা কর্মচারী । 

কুড়িগ্রাম হ্যাচারীসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামারে অফিস সময় উপেক্ষা করে কর্মকর্তা-কর্মচারীদের মনগড়া যাওয়া-আসার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সরেজমিনে খামারটিতে গিয়ে দেখা যায়, অফিস চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত ছিলেন না। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও খামার সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই খামারটিতে নিয়মিত কার্যক্রমে শৃঙ্খলার অভাব দেখা যাচ্ছে। বিশেষ করে অফিস সময় মেনে উপস্থিত না থাকা, দায়িত্ব পালনে অবহেলা এবং প্রশাসনিক দুর্বলতার কারণে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

খামারটির সিনিয়র সহকারী পরিচালক ডাঃ মোঃ রুবাইয়েত রেজা ১১ ডিসেম্বর ২০২৪ সালে যোগদানের পর থেকেই নানা অনিয়মের অভিযোগ উঠেছে বলে দাবি করেন স্থানীয়রা। তারা জানান, সরকারি গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি সাধারণ মানুষের আস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।

এ বিষয়ে বক্তব্য নিতে সিনিয়র সহকারী পরিচালক ডাঃ রুবাইয়েত রেজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় সচেতন মহল দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

কুড়িগ্রাম হাঁস প্রজনন খামারে অনিয়মের অভিযোগ,অফিস টাইমে অনুপস্থিত কর্মকর্তা কর্মচারী । 

আপডেট সময় ১০:০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬