ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

উলিপুরে ইউক্লিপটাস গাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু।

কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন ধরণীবাড়ি ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার ১নং ওয়ার্ডের বাসিন্দা হব্বর আলীর দ্বিতীয় পুত্র মোঃ বাবু মিয়া (৩৫) ইউক্লিপটাস গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনাবশত মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) বিকেলে পরিবারের রান্নার জন্য খড়ি সংগ্রহের উদ্দেশ্যে উলিপুর শিববাড়ি বাজারের পূর্ব পাশে রেললাইন সংলগ্ন একটি ইউক্লিপটাস গাছে ওঠেন বাবু মিয়া। এ সময় গাছের ডাল কাটার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

মৃত বাবু মিয়ার পরিবারে এক পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর মাঝেও বিরাজ করছে গভীর শোক ও হতাশা।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দীক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

উলিপুরে ইউক্লিপটাস গাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু।

আপডেট সময় ০২:২৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬