আপডেট সময়
০৫:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
২২
বার পড়া হয়েছে
ঈদুল আযহা উপলক্ষে ভগডাঙ্গা ইউনিয়নে গরিব ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি চাল বিতরণ।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভগডাঙ্গা ইউনিয়নে গরিব, অসহায় ও মেহনতি মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ভগডাঙ্গা ইউনিয়নের টানা চারবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বি.এস.সি বিএন এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ঈদের আনন্দ সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে দিতেই সরকারের এই উপহার সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। চাল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায়, নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন। উপকারভোগীরা সরকারের এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান। ভগডাঙ্গা ইউনিয়নের বড়াইবাড়ী গ্রামের আবেদ আলী বলেন, “আমি দীর্ঘদিন ধরে ক্ষিতীশ দাদার চায়ের দোকানের সামনে পান বিক্রি করে আসছি। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বিএসসি বিএন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। আমরা সাধারণ মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে...
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভগডাঙ্গা ইউনিয়নে গরিব, অসহায় ও মেহনতি মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
ভগডাঙ্গা ইউনিয়নের টানা চারবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বি.এস.সি বিএন এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ঈদের আনন্দ সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে দিতেই সরকারের এই উপহার সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।
চাল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায়, নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন। উপকারভোগীরা সরকারের এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান।
ভগডাঙ্গা ইউনিয়নের বড়াইবাড়ী গ্রামের আবেদ আলী বলেন, “আমি দীর্ঘদিন ধরে ক্ষিতীশ দাদার চায়ের দোকানের সামনে পান বিক্রি করে আসছি। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বিএসসি বিএন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। আমরা সাধারণ মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।