ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬।

এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শ্রমিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শ্রমিকের ন্যায্য মজুরি, অধিকার প্রতিষ্ঠা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে নানা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, সাবেক পৌর মেয়র আবু বককর সিদ্দিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। তাদের ঘাম ও পরিশ্রমের ওপর ভর করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ গড়ে তোলা এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সরকার, মালিকপক্ষ ও সমাজের সকল শ্রেণিকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকের কল্যাণ নিশ্চিত হলেই দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। কুড়িগ্রামে এই আয়োজন শ্রমিক শ্রেণির প্রতি সম্মান, সংহতি ও সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

আপডেট সময় ১২:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬