আপডেট সময়
১১:০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
১২৭
বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় ডিবি (উত্তর) এর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী।
ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর বিভাগের বিশেষ অভিযানে সাভারের আশুলিয়ায় ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৩টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন বুড়িরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ কামাল হোসেন (৪৫) ও মোঃ মাহাবুর রহমান (৩৫)-কে গ্রেফতার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২২ হাজার ২০০ টাকা। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সাভার ও আশুলিয়া এলাকায় মাদক নির্মূল ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর বিভাগের বিশেষ অভিযানে সাভারের আশুলিয়ায় ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৩টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন বুড়িরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ কামাল হোসেন (৪৫) ও মোঃ মাহাবুর রহমান (৩৫)-কে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২২ হাজার ২০০ টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সাভার ও আশুলিয়া এলাকায় মাদক নির্মূল ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।