ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে আটক ৩ মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) নাঈম আশরাফ এ দণ্ডাদেশ প্রদান করেন। জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পৃথক তিনটি অভিযানে মো. সবুজ (৩২), মো. রবিউল (২৫) ও মো. তসলিম (২১) নামে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে আটক ৩ মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) নাঈম আশরাফ এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পৃথক তিনটি অভিযানে মো. সবুজ (৩২), মো. রবিউল (২৫) ও মো. তসলিম (২১) নামে তিনজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।