ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

কুমিল্লায় হিজড়াকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা।

কুমিল্লার বুড়িচংয়ে পেট্রলের আগুনে দগ্ধ হিজড়া এনামুল হক শিশির ওরফে মাহি (৩৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৭ মে) বিকেলে তাঁর মৃত্যু হয়।

মাহি বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের কামরুল হকের (ফরহাদ) সন্তান। তবে তাঁর পরিবার কুমিল্লা নগরের ছোটরা এলাকায় থাকে। প্রায় ১০ বছর আগে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান মাহি।

এ ঘটনায় কামরুল হক রোববার বিকেলে বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ছয়–সাতজনকে আসামি করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে হিজড়াদের মধ্যে কোন্দলে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে মাহিকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, টাকার ভাগাভাগি এবং এলাকার নিয়ন্ত্রণ নিয়ে হিজড়া সদস্যদের মধ্যে বিরোধ ছিল। এর জেরে মাহির শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ মে সকাল ৯টার দিকে বুড়িচং পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সিএনজি স্ট্যান্ড এলাকায় মাহির শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন আরেক হিজড়া জহিরুল ইসলাম (আপন)। মাহির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন প্রথমে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

কুমিল্লায় হিজড়াকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা।

আপডেট সময় ১২:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬