ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান কুড়িগ্রাম জেলা প্রশাসকের।

কুড়িগ্রামস্বাস্থ্যকর পরিবেশ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। প্রতি সপ্তাহের শনিবার নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে শহরের কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের চাবিকাঠি: জেলা প্রশাসক

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সচেতনতামূলক বক্তব্য দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সচেতনতা ও পরিচ্ছন্নতা। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। এ বিষয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

আসন্ন বর্ষা মৌসুমের প্রস্তুতি উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, “কুড়িগ্রামে এখনো বড় ধরনের ডেঙ্গুর প্রাদুর্ভাব না থাকলেও বর্ষা মৌসুমকে সামনে রেখে সবাইকে চরম সতর্ক থাকতে হবে। মশার প্রজনন রোধে জেলা প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।”

একযোগে কাজ করার প্রত্যয়

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা রক্ষায় একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা বিএনপির সদস্য ডা. রকিবুল হাসান বাঁধন এবং ছাত্রনেতা আমিমুল ইহসান প্রমুখ।

মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ও অতিথিবৃন্দসহ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, টব বা ডাবের খোসায় জমে থাকা পানি অপসারণ এবং জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তাই ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে এখন থেকেই আগাম সতর্কতা ও নিয়মিত এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা জরুরি।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান কুড়িগ্রাম জেলা প্রশাসকের।

আপডেট সময় ০৯:২৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬