ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

রাজারহাটে বিকাশ ব্যবসায়ীর উপর হামলা ও অর্থ লুটের অভিযোগ।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে মারধর ও ক্যাশ থেকে ২ লক্ষ ৪৫ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। গত ১০ মে ২০২৬ তারিখ রাতে উপজেলার ফুলখাঁ চাকলা বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. শাহজাহান আলী (৩০) বাদী হয়ে রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাকির পশার ইউনিয়নের রতিরাম কমলওঝাঁ (নীলেরকুটি) গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. শাহজাহান আলী ফুলখাঁ চাকলা বাজারে বিকাশ ও নগদের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। প্রতিবেশী মো. শাহীন ইসলাম (২৭) ও মো. নীরব ইসলাম (২২)-এর সাথে পাওনা টাকাকে কেন্দ্র করে শাহজাহানের দীর্ঘদিনের বিরোধ ছিল।

বাদী শাহজাহান আলী জানান, গত ১০ মে রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় অভিযুক্তরা আরও ৩/৪ জন অজ্ঞাতনামা সহযোগী নিয়ে তার দোকানে প্রবেশ করে। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ক্যাশ বাক্সে থাকা নগদ ২ লক্ষ ৪৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় এবং দোকান ভাঙচুর করা হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসা মো. আলম মিয়া নামের এক ব্যক্তিকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলার পর স্থানীয়দের সহায়তায় আহত শাহজাহান আলী রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। অভিযুক্তরা বর্তমানে তাকে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছে বলে তিনি দাবি করেছেন।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পাওয়া গিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

রাজারহাটে বিকাশ ব্যবসায়ীর উপর হামলা ও অর্থ লুটের অভিযোগ।

আপডেট সময় ০৬:৩৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬