ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

রাজারহাটে নদী ভাঙন প্রতিরোধ কাজ চলমান, গুণগত মান নিশ্চিতের দাবি স্থানীয়দের।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদী ভাঙন প্রতিরোধে চলমান প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে। নদীতীরবর্তী এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এতে ভাঙনের ঝুঁকিতে থাকা বসতবাড়ি, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা রক্ষার আশা দেখছেন স্থানীয়রা।

তবে প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আলোচনা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছু জিও ব্যাগে নির্ধারিত পরিমাণ বালু ব্যবহার করা হয়নি। অভিযোগের পর ঘটনাস্থলে গিয়ে কয়েকটি জিও ব্যাগ পরীক্ষা করা হলে সেগুলো সঠিক মাপ ও পরিমাণ অনুযায়ী পাওয়া যায় বলে জানা গেছে।

এদিকে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি নির্দেশনা ও প্রকৌশল নীতিমালা অনুসরণ করেই কাজ পরিচালনা করা হচ্ছে। গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে বলেও দাবি তাদের।

কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

রাজারহাটে নদী ভাঙন প্রতিরোধ কাজ চলমান, গুণগত মান নিশ্চিতের দাবি স্থানীয়দের।

আপডেট সময় ০৬:১৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬