ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

উলিপুর পান্ডুলের স্কুল ছাত্র আসিক নিখোঁজ, সন্ধান চায় পরিবার।

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আসিক (১৪) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (০৩ মে) সকালে স্কুলের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ আসিক উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা মাদ্রাসাপাড় গ্রামের বাসিন্দা আব্দুল হালিমের ছেলে। সে রাজারহাট উপজেলার নাজিম খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, আসিক উলিপুর উপজেলার তবকপুর বামনাছড়া হাজিপাড়া এলাকায় তার নানাবাড়িতে অবস্থান করছিল। প্রতিদিনের মতো রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সেখান থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। তবে বিকেল গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়।

পরে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইজ ইবনে সিদ্দিক জানান, “আসিক নামের একটি ছেলে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

নিখোঁজ আসিকের স্বজনরা তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকলে বা এ বিষয়ে তথ্য জেনে থাকলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে নিম্নোক্ত নম্বরে— ০১৭২৬৬৮২৮৩২ / ০১৭৭৩৬৪১২১৮

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দ্রুত আসিককে খুঁজে বের করতে প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

উলিপুর পান্ডুলের স্কুল ছাত্র আসিক নিখোঁজ, সন্ধান চায় পরিবার।

আপডেট সময় ০৮:২৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬