ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

উলিপুরের বজরা এল.কে.আমিনের স্কুলছাত্রের উপবৃত্তির টাকা আত্মসাধের অভিযোগ অফিস সহকারী বিরুদ্ধে।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা এল.কে. আমিন উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের উপবৃত্তির টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ আসাদুজ্জামান সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্র মোঃ সজিব মিয়া সোমবার (৪ মে, ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সজিব মিয়া বজরা এল.কে. আমিন উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত অধ্যয়নকালীন সময়ে উপবৃত্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র অফিস সহকারী আসাদুজ্জামান সরকারের কাছে জমা দেন। কিন্তু গত ৫ বছরে বিভিন্ন সময় সজিব উপবৃত্তির বিষয়ে জানতে চাইলে অফিস সহকারী তাকে জানান যে, তার নামে কোনো উপবৃত্তি বরাদ্দ হয়নি।

সজিব ২০২৫ সালে এসএসসি পাশ করে বর্তমানে বজরা মহাবিদ্যালয়ে এইচএসসিতে ভর্তি হয়েছেন। সম্প্রতি তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানতে পারেন যে, তার নামে গত ৫ বছর ধরে নিয়মিত উপবৃত্তি প্রদান করা হচ্ছে। তবে উপবৃত্তির টাকা সজিবের কোনো মোবাইল নম্বরে নয়, বরং অফিস সহকারী আসাদুজ্জামান সরকারের ব্যক্তিগত একটি বিকাশ নম্বরে (০১৭৮০-৭৭১৬৩২) চলে যাচ্ছে।

অভিযোগের বিস্তারিত:

ভুক্তভোগী ছাত্রের দাবি, অফিস সহকারী জালিয়াতির আশ্রয় নিয়ে গত ৫ বছরে তার প্রায় ২০,০০০ (বিশ হাজার) টাকা আত্মসাৎ করেছেন এবং বর্তমানেও ওই নম্বরে উপবৃত্তি আসা অব্যাহত রয়েছে। সজিব মিয়া তার আত্মসাৎকৃত টাকা উদ্ধার এবং সংশ্লিষ্ট মোবাইল নম্বরটি পরিবর্তনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখিত অভিযুক্ত বিকাশ নাম্বারে যোগাযোগ করা হলে অফিস সহকারীর স্ত্রী বলে তিনি স্বীকার করেন বজরা এল, কে, আমিন উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আসাদুজ্জামান সরকারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বিষয়টি সত্যতা স্বীকার করেছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

উলিপুরের বজরা এল.কে.আমিনের স্কুলছাত্রের উপবৃত্তির টাকা আত্মসাধের অভিযোগ অফিস সহকারী বিরুদ্ধে।

আপডেট সময় ০৮:২২:১১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬