আজ মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় উলিপুর উপজেলার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নবগত উপজেলা নির্বাহী অফিসার এ, টি, এম আরিফ সভার তিনি সকলকে স্বাগত জানান। পরিচয় পর্ব মধ্যে দিয়ে আলোচনা শুরু হয়। সাংবাদিক গন উপজেলা ও পৌরসভার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন পাশাপাশি সাংবাদিকদের সমস্যা নিয়েও কথা বলেন। উলিপুর রিপোটার্স ইউনিটির সাবেক আহবায়ক মমিনুল ইসলাম সাংবাদিকদের সংবাদ প্রকাশের স্বার্থে ফোন রিসিভ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেন এবং পৌরসভার রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে কথা বলেন। উলিপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ফিরোজ কবীর কাজল তার বক্তব্যে যানজট উলিপুর একটি বড় সমস্যা তা সমধানের জন্য আশু পদক্ষেপ গ্রহন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। । দৈনিক যুগের উলিপুর প্রতিনিধি খালেক পারভেজ লাল্লু আসন্ন ঈদুল – উল আজহা উপলক্ষে সরকার কর্তৃক অসহায়, দরিদ্রদের, জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরন প্রক্রিয়া সচ্ছতা বজায় রাখর জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানান। উলিপুর রিপোটার্স ইউনিটির সাবেক সদস্য সচিবও ‘দৈনিক বায়ান্নর আলো”র ষ্টাফ রিপোটার্স আব্দুল মান্নান উলিপুরের নদী ভাঙ্গন রোধ বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশা ব শিক্ষা প্রতিষ্টানের সমস্যাসহ সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সে বিষয়ে সহযোগিতা কামনা করেন সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক খোলা কাগজের উলিপুর প্রতিনিধি আব্দর রহিম। উপজেলা নির্বাহী অফিসার সকলের বক্তব্য ধৈর্য সহকারে শুনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।সভায় উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা মো: রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ঢাকা
,
রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :
যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।
নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৯:৩০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- ৫৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




























