ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

উলিপুরে ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত।

কুড়িগ্রামের উলিপুরে ছাত্রদলের উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সংসদ কর্তৃক স্বাক্ষরিত কুড়িগ্রাম জেলা ছাত্রদলের ১৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ৫ মে এ মিছিলের আয়োজন করে উলিপুর উপজেলা ও পৌর ছাত্রদল।

মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এহাছানুল হক করিম প্রিন্স, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তৌফিকুর রহমান লাভলু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান বিপুল। এ সময় আরও বক্তব্য দেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী কবির ও আসাদুজ্জামান লিখন।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মারুফ, ছাত্রনেতা আল মামুন সুমন, জিয়া সাইবার ফোর্স উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক হাসান আলী, পৌর ছাত্রদলের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ হীরা মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

ব্যানারে ও বক্তব্যে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণায় বিএনপির চেয়ারপারসন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশরাফুল আলম বিপুল এবং সাধারণ সম্পাদক সোহেল রানাকে শুভেচ্ছা জানানো হয়।

বক্তারা বলেন, নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে এবং কলেজ ও তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম জোরদার করা হবে। তারা ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শান্তিপূর্ণভাবে মিছিলটি সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

উলিপুরে ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত।

আপডেট সময় ০৮:৩৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬