ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

রাজারহাটে কাব্যতীর্থ র কেন্দ্রীয় কার্যালয় ও গীতা পাঠ কেন্দ্রের উদ্বোধন।

  • রতন রায়
  • আপডেট সময় ০৮:৫১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত পুনকর এলাকায় ‘কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন’-এর কেন্দ্রীয় কার্যালয় ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ শিক্ষা কেন্দ্রের নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা গত শুক্রবার (২২ মে ২০২৬) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ও ভূমিদাতা শ্রী সুনীল চন্দ্র রায় সরকারের দানকৃত ভূমিতে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় শিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও মানবিক আদর্শের প্রসারে গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী মিহির রায়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শ্রী বিষাদ চন্দ্র সরকার (এমবিবিএস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জিতেন্দ্র নাথ বর্মন, উপদেষ্টা শ্রী প্রভাস চন্দ্র ও শ্রী রনজিত কুমার রায়।

এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি পীযুষ কুমার রায় ও পবিত্র কুমার রায় সরকার, সহ-সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ চন্দ্র রায় ও শ্রী গজেন্দ্রনাথ রায়, কোষাধ্যক্ষ শ্রী সুরঞ্জিত কুমার রায়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এই কেন্দ্র নির্মাণের মাধ্যমে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চার বহুমুখী প্রসার ঘটবে। পাশাপাশি নতুন প্রজন্মকে শ্রীমদ্ভগবদগীতার শিক্ষা ও মানবিক আদর্শে উদ্বুদ্ধ করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে কেন্দ্রটির সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সব বক্তা ও শুভানুধ্যায়ীরা গীতা পাঠ কেন্দ্রটি যেন দ্রুত বাস্তবায়িত হয় এবং এলাকায় ধর্মীয় চেতনা ও সম্প্রীতির বাণী ছড়িয়ে দিতে সক্ষম হয় এ কামনা করেন ।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

রাজারহাটে কাব্যতীর্থ র কেন্দ্রীয় কার্যালয় ও গীতা পাঠ কেন্দ্রের উদ্বোধন।

আপডেট সময় ০৮:৫১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬