ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

নিকলীতে মধ্যরাতের অভিযানে পুলিশের জালে ভয়ংকর মাদক কারবারি।

ইয়াবা ও নগদ টাকাসহ আটক তাজু, পালিয়েছে সহযোগী দিলদার — মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি  কিশোরগঞ্জের নিকলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক শীর্ষ মাদক কারবারিকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী দৌড়ে পালিয়ে গেলেও তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ২২ মে ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে নিকলী থানার এসআই রোমান খান ও এএসআই মোঃ আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার মজলিশপুর (ফকিরবাড়ী) এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম ওরফে তাজু (৪৪) কে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত সুন্দু লুসাইয়ের ছেলে।

গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে তাজুর সহযোগী মোঃ দেলোয়ার হোসেন ওরফে দিলদার (৩৮) পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সে মজলিশপুর এলাকার একিন আলীর ছেলে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে নিকলী থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। কোনো মাদক কারবারির স্থান নিকলীর মাটিতে হবে না। মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান থাকবে এবং জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।”

স্থানীয় সচেতন মহল বলছে, নিকলী থানা পুলিশের এমন সাহসী ও ধারাবাহিক অভিযান তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

মাদক একটি সমাজ ধ্বংসকারী ব্যাধি। যারা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে অবৈধ টাকার পাহাড় গড়ছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। নিকলীতে মাদক কারবারিদের জন্য কোনো ছাড় নয়—অপরাধী যেই হোক, আইনের আওতায় তাকে আসতেই হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

নিকলীতে মধ্যরাতের অভিযানে পুলিশের জালে ভয়ংকর মাদক কারবারি।

আপডেট সময় ০৩:২৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬