গতকাল সোমবার কুড়িগ্রামের চিলমারীতে ২বছরের শিশু হত্যার খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে আয়শার বাবা-মা নিকটাত্মীয়, এলাকাবাসীসহ উপজেলার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, মৎসজীবি দলের উপজেলা সভাপতি আমজাদ হোসেনসহ আয়শার বাবা আলমগীর হোসেন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধন শেষে আয়শার হত্যাকারীর গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার স্মারকলিপি প্রদানকারীদের আস্বস্ত করে বলেন, অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য জোড়ালোভাবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
১২৪