ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

অনলাইন পত্রিকা ঢাকার সংবাদে খবর প্রকাশের পর সালামের বাড়িতে রাজারহাট ইউএনও।

  • রতন রায়
  • আপডেট সময় ০৬:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে
২৫৪

অনলাইন পত্রিকা “ঢাকার সংবাদ” প্রকাশিত ১০-জুলাই তারিখের এক প্রতিবেদনের ফলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এক অসহায় পরিবারের দুর্দশার খবর ছড়িয়ে পড়ে। সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নজরে এলে তিনি সরাসরি ওই পরিবারের বাড়িতে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

১৩ জুলাই বিকালে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের ঝাড়িঝাড় এলাকার রাঘব মৌজায় প্যারালাইজড ও গুরুতর চর্মরোগে আক্রান্ত মোঃ আব্দুস সালাম (৫৫)-এর বাড়িতে যান উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।

এ সময় তিনি রোগী ও তার পরিবারের বেহাল অবস্থা দেখে গভীর দুঃখ প্রকাশ করেন এবং আব্দুস সালামের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, “ঢাকার সংবাদ “পত্রিকায় প্রতিবেদনটি দেখার পর আমি দ্রুত তাদের খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত নিই। আব্দুস সালামের চিকিৎসার জন্য আমরা যথাসম্ভব সহায়তা করবো, যাতে তিনি দ্রুত সুস্থ হতে পারেন।”

এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রহমত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন, সদস্য সচিব মোঃ রুবেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, মোঃ মাদুস রানা, মোঃ আলী আজগর লাল, মোঃ আজিজুল হক, সদস্য মোঃ শোয়েব আহমেদ ও হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে নাজিমখান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাজু মিয়া, চাকিরপশার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সবুজ মিয়া, সদস্য মোঃ মফিজুল ইসলাম জীবন, মোঃ শামিউল ইসলাম, মোঃ নুর ইসলাম ও গোলাপ রব্বানী এবং এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আব্দুস সালামের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে বলেন, “দীর্ঘদিন ধরে চিকিৎসা ও খাবারের অভাবে আমরা খুব কষ্টে ছিলাম। স্বেচ্ছাসেবক দলের সহায়তা আমাদের জীবনে আশার আলো দেখিয়েছে। আর আজ উপজেলা নির্বাহী অফিসার ম্যাডাম নিজেই আমাদের বাড়িতে এসেছেন, এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে? আমরা আল্লাহর কাছে দোয়া করি, সবাই যেন ভালো থাকে।”

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন জানান, “উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামের উন্নত চিকিৎসার দ্রুত ব্যবস্থা করার কথা দিয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তিনি এটাও বলেন, “আমাদের লক্ষ্য সমাজের বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও আমরা এলাকার দরিদ্র ও রোগাক্রান্ত মানুষদের পাশে সর্বদা থাকবো।”

প্রসঙ্গত, এর আগে ১০-৭-২০২৬ ইং তারিখে রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আব্দুস সালামের পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হয়, যা -ঢাকার সংবাদ পএিকায় প্রকাশিত হলে ব্যাপক সাড়া পড়ে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাহেবের আলগা ইউনিয়নে উপসহকারী ভূমি কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতিতে ভেস্তে যাচ্ছে ভূমি সেবা

অনলাইন পত্রিকা ঢাকার সংবাদে খবর প্রকাশের পর সালামের বাড়িতে রাজারহাট ইউএনও।

আপডেট সময় ০৬:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬