আপডেট সময়
০১:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
৩৩
বার পড়া হয়েছে
রাজারহাটে অহিংসা প্রকল্প মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় ইউনিয়ন সিএসও কমিটি গঠনের আলোচনা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অহিংসা প্রকল্পের আওতায় ইউনিয়ন সিএসও কমিটি গঠনকে কেন্দ্র করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজের হলরুমে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের মানবাধিকার, জেন্ডার সমতা, নারী ও কন্যাশিশুর অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি এবং শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ে সচেতন করা হয়। জানা গেছে, রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজ (বিএম-জেট) এবং এনইটি-জেট বাংলাদেশের আর্থিক সহায়তায় এবং গণ উন্নয়ন কেন্দ্র (GUK) কর্তৃক বাস্তবায়িত অহিংসা প্রকল্পের আওতায় এ সিএসও কমিটি গঠন কার্যক্রম শুরু হচ্ছে। সভায় প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয় এবং কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন অহিংসা প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোছাঃ সুলতানা নাজনীন, ফিল্ড ফ্যাসিলিটেটর মোছাঃ পারভিন আকতার এবং ফুলবাড়ি উপজেলার ফিল্ড ফ্যাসিলিটেটর শশিভূষণ সরকার। এ সময় তারা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। প্রকল্প সূত্রে জানানো হয়, রাজারহাট উপজেলার ৪টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হবে। এছাড়া ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সিএসও কমিটি গঠন করা হবে। এসব কমিটির মাধ্যমে মানবাধিকার, জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে অংশীজনদের সমন্বিতভাবে সম্পৃক্ত করা হবে। সভায় বক্তারা বলেন, তরুণদের নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গঠন করা সম্ভব। অহিংসা প্রকল্পের মূল লক্ষ্যও তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে সমাজে সহনশীলতা, পারস্পরিক Respect ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা করা। উল্লেখ্য, গণ উন্নয়ন কেন্দ্র (GUK) কর্তৃক বাস্তবায়িত অহিংসা প্রকল্পের আওতায় রাজারহাট উপজেলায় ইউনিয়নভিত্তিক সিএসও কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। সভায় উক্ত কলেজের অধ্যক্ষ স্থানীয় অংশীজন ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
৪৭
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অহিংসা প্রকল্পের আওতায় ইউনিয়ন সিএসও কমিটি গঠনকে কেন্দ্র করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজের হলরুমে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের মানবাধিকার, জেন্ডার সমতা, নারী ও কন্যাশিশুর অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি এবং শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ে সচেতন করা হয়।
জানা গেছে, রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজ (বিএম-জেট) এবং এনইটি-জেট বাংলাদেশের আর্থিক সহায়তায় এবং গণ উন্নয়ন কেন্দ্র (GUK) কর্তৃক বাস্তবায়িত অহিংসা প্রকল্পের আওতায় এ সিএসও কমিটি গঠন কার্যক্রম শুরু হচ্ছে। সভায় প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয় এবং কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন অহিংসা প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোছাঃ সুলতানা নাজনীন, ফিল্ড ফ্যাসিলিটেটর মোছাঃ পারভিন আকতার এবং ফুলবাড়ি উপজেলার ফিল্ড ফ্যাসিলিটেটর শশিভূষণ সরকার। এ সময় তারা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন।
প্রকল্প সূত্রে জানানো হয়, রাজারহাট উপজেলার ৪টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হবে। এছাড়া ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সিএসও কমিটি গঠন করা হবে। এসব কমিটির মাধ্যমে মানবাধিকার, জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে অংশীজনদের সমন্বিতভাবে সম্পৃক্ত করা হবে।
সভায় বক্তারা বলেন, তরুণদের নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গঠন করা সম্ভব। অহিংসা প্রকল্পের মূল লক্ষ্যও তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে সমাজে সহনশীলতা, পারস্পরিক Respect ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা করা।
উল্লেখ্য, গণ উন্নয়ন কেন্দ্র (GUK) কর্তৃক বাস্তবায়িত অহিংসা প্রকল্পের আওতায় রাজারহাট উপজেলায় ইউনিয়নভিত্তিক সিএসও কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। সভায় উক্ত কলেজের অধ্যক্ষ স্থানীয় অংশীজন ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।