ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

কুড়িগ্রামে সাড়ে ১২ কেজি গাঁজাসহ বগুড়ার ২ মাদক কারবারি গ্রেপ্তার

  • শাহজামাল শাওন
  • আপডেট সময় ০৩:৫১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে
১২৫

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (০৩ অক্টোবর) দিবাগত রাত প্রায় পৌনে দশটার দিকে উপজেলার দ্বিতীয় শেখ হাসিনা ধরলা সেতু চেকপোস্ট এলাকা থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া এলাকার বাবুল আহমেদ (৩২) ও মোকসেদুল মণ্ডল (৩৩)।

​পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত রাতে দ্বিতীয় ধরলা সেতু চেকপোস্টে অবস্থান নেয় ফুলবাড়ী থানা-পুলিশের একটি চৌকস টিম। সন্দেহভাজন একটি মোটরসাইকেল সেখানে পৌঁছালে পুলিশ তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীর কাছ থেকে মোট ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, “১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। উপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

কুড়িগ্রামে সাড়ে ১২ কেজি গাঁজাসহ বগুড়ার ২ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৫১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬