ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

উলিপুরে কারেন্ট জালসহ জরিমানা; আটক ১, জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস।

  • মাইনুল ইসলাম
  • আপডেট সময় ১২:৪১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
১৩১

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জালসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) আজ দুর্গাপুর বাজারে পরিচালিত অভিযানে প্রতিবন্ধী মো. হারুন অর রশিদ (পিতা: মৃত সেকেন্দার আলী),সরকার পাড়া, দুর্গাপুর, উলিপুরকে নিষিদ্ধ দুই বস্তা যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ হাজার টাকার কারেন্ট জালসহ আটক করা হয়।

অভিযানে তাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক) ধারা লঙ্ঘনের অপরাধে ৫(২)(ক) ধারায় ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা অতি. দা. মো. রফিকুল ইসলাম, উলিপুর থানার এএসআই নাজিমুল ও পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন ও মৎস্য অফিস সহকারী মোঃ হযরত আলী

এবং স্থানীয় জনসাধারণ। পরে সবার উপস্থিতিতে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা অতি. দা. মো. রফিকুল ইসলাম জানান, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ।

উলিপুরে কারেন্ট জালসহ জরিমানা; আটক ১, জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস।

আপডেট সময় ১২:৪১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬