ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ দুই ব্যবসায়ী লাখ টাকা জরিমানা

  • মোঃ রফিকুল ইসলাম
  • আপডেট সময় ০৪:২২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ বস্তা ইউরিয়া ও ১১ বস্তা ডিএপি ( মোট ৪২ বস্তা) সার উদ্ধার করা হয়।

অভিযানে মোঃ বেলাল মিয়ার কাছ থেকে ২৭ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি এবং মানিক মিয়ার কাছ থেকে ৪ বস্তা ইউরিয়া ও ৩ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। অভিযানের সময় স্থানীয় লোকজন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার ও ভূরুঙ্গামারী থানার টহল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে লাইসেন্সবিহীনভাবে অবৈধ সার মজুদের দায়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী মো. বেলাল মিয়া ও মানিক মিয়াকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক। উপস্থিত স্থানীয়রা বলেন, সার সংকট ও কৃত্রিম সংকট তৈরির সুযোগ নিয়ে কেউ কেউ অবৈধভাবে সার মজুদ করছেন। তাঁদের দাবি, শুধু অর্থদণ্ড নয় আইন অনুযায়ী জেল ও জরিমানার মত উভয় শাস্তি নিশ্চিত করা হলে অবৈধভাবে সার মজুদের প্রবণতা কমবে এবং প্রকৃত কৃষকেরা সহজে সার পাবেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুধখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন যুগপূর্তিতে প্রধান শিক্ষক সাহিদুল ইসলামের স্মরণীয় বিদায়।

ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ দুই ব্যবসায়ী লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৪:২২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬