ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান।

  • স্টাফ রিপোটার
  • আপডেট সময় ০৩:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
২৫

কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের (কুসরক) ২০২৬-২৭ কার্যবর্ষের ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মন্ডলের অনুমোদনে কমিটিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. নূর আসলাম নাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে এম এন জাকারিয়া খান মুরাদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ১৮ জন সদস্য দায়িত্ব পেয়েছেন।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু। তিনি নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাসান পলাশ, দৈনিক সমকালের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মহন্ত, দীপ্ত টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ইউনুস আলী, কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান চিন্ময় রায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম, গ্রিন টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রাতিন ইসলামসহ কুড়িগ্রাম জেলার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ক্যাম্পাসের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং কলেজের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, আহত ৫ জন

কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান।

আপডেট সময় ০৩:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬