ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

বজরা ইউনিয়নে অসহায় বেগম পাগলির হাতে নতুন ঘর হস্তান্তর।

  • মোঃ লিটন হাসান
  • আপডেট সময় ০৪:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে
২৪৩

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের অসহায় বেগম পাগলি অবশেষে পেলেন একটি নিরাপদ আশ্রয়। সামাজিক ও মানবিক সংগঠন ইউনিভার্সাল অ্যামিটি ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত সেফ শেল্টার প্রকল্পের ঘর নং-১১৭ আনুষ্ঠানিকভাবে তার হাতে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি ঘূর্ণিঝড়ে বেগম পাগলির একমাত্র বসতঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়। এতে তিনি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। বিষয়টি জানতে পেরে ইউনিভার্সাল অ্যামিটি ফাউন্ডেশন তার জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

নতুন ঘরটি হস্তান্তরের সময় বেগম পাগলি আবেগাপ্লুত হয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউনিভার্সাল অ্যামিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও গৃহহীন মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তাদের Safe Shelterপ্রকল্পের আওতায় ধারাবাহিকভাবে ঘর নির্মাণ ও হস্তান্তরের কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় বজরা ইউনিয়নে বেগম পাগলির জন্য নির্মিত ঘরটি হস্তান্তর করা হয়েছে।

এ প্রকল্পের অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক প্রতিষ্ঠান Abundance of Good Inc USA। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালায় এবং সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে উৎসাহিত করে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উলিপুরে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি পালাতক

বজরা ইউনিয়নে অসহায় বেগম পাগলির হাতে নতুন ঘর হস্তান্তর।

আপডেট সময় ০৪:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬