ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

উলিপুরের দুর্গাপুর বাজারে মৎস্য আইন বাস্তবায়ন অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বাজারে মৎস্য আইন বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে একটি দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মৎস্য অধিদপ্তরের একটি টিম অংশ নেয়। এ সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযান শেষে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও বিক্রয় রোধের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা সম্ভব হবে।

এ সময় সংশ্লিষ্ট দোকানদারকে ভবিষ্যতে অবৈধ কারেন্ট জাল বিক্রয়, সংরক্ষণ বা বাজারজাত না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উলিপুরের দুর্গাপুর বাজারে মৎস্য আইন বাস্তবায়ন অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস।

উলিপুরের দুর্গাপুর বাজারে মৎস্য আইন বাস্তবায়ন অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস।

আপডেট সময় ০৬:১৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬