ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

কুড়িগ্রামে ​অসহায় শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, বিপুল পরিমান সহায়তা প্রদান।

কুড়িগ্রামের অবহেলিত ও সুবিধাবঞ্চিত ৩৮ জন এতিম শিশুর জীবনমান উন্নয়নে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বিশেষ সহায়তা প্রদান করেছে জাতীয় পর্যায়ের মানবিক উন্নয়ন সংস্থা ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’। শনিবার (০৯ মে) কুড়িগ্রামের কাঁঠাল বাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এক আনন্দঘন আয়োজনের মাধ্যমে শিশুদের মাঝে ত্রৈমাসিক খাদ্য সহায়তা, এককালীন শিক্ষা ফি এবং বছরব্যাপী শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।

‘মা ইন্টারন্যাশনাল -এর পরিচালিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব রুহুল আমিন মিলার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর এই মানবিক আয়োজন এতিম শিশুদের জীবনে এক অপরিহার্য ভূমিকা রাখছে। আমি বিশ্বাস করি, এমন উদ্যোগ এই শিশুদের এবং তাদের পরিবারের আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে এবং সমাজের বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

বিতরণ কর্মসূচিতে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার জনাব আবদুল্লাহ শাহীন, অফিসার জনাব সাজিদ আল-আহাদ, রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর জনাব শামীম রায়হান এবং রংপুর কার্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ।

সংস্থার ‘অরফান কেয়ার প্রোগ্রাম-২৬’ (১ম কোয়ার্টার)-এর আওতায় প্রতিটি শিশুকে যে বিপুল পরিমাণ সামগ্রী প্রদান করা হয়েছে, বিশাল ফুড প্যাক (৩ মাসের খাদ্য): চাল ৩০ কেজি, সয়াবিন তেল ৬ লিটার, মসুর ডাল ৩ কেজি, চিনি ৩ কেজি, দুধ পাউডার ১.৫ কেজি, হরলিক্স ৩টি জার, নুডলস ৩ প্যাকেট, বাদাম ১.৫ কেজি, বিস্কুট ৩টি জার, ৬ কেজি মৌসুমী ফল এবং ৩ বক্স চকলেট।

শিক্ষা সামগ্রী (সারা বছরের জন্য): একটি করে স্কুল ব্যাগ, ছাতা, পেন্সিল বক্স, স্কেল, আর্ট ফ্রেম, বই সেট এবং রং পেন্সিল সেট। এছাড়াও রয়েছে খাতা (৬টি), কলম ও পেন্সিল (১২টি করে), ইরেজার (৬টি) এবং শার্পনার (৩টি)।

বার্ষিক শিক্ষা ফি পড়াশোনার খরচ বাবদ প্রতিটি শিশুকে এককালীন ৩,৫০০ টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও ক্রীড়া সামগ্রী ছেলেদের জন্য পূর্ণাঙ্গ ক্রিকেট সেট এবং মেয়েদের জন্য ব্যাডমিন্টন সেট প্রদান করা হয়।

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর পক্ষ থেকে জানানো হয়, তাদের এই বিশেষ প্রোগ্রামের আওতায় শিশুরা বছরে চারবার খাদ্য সামগ্রী, সারা বছরের শিক্ষা উপকরণ, টিউশন ফি, শিক্ষা সফর, হাইজিন প্যাক এবং বছরে দুইবার উৎসবের নতুন পোশাক পেয়ে থাকে। বর্তমানে সারা দেশে প্রায় ৪০০ এতিম শিশুকে এই নিবিড় সেবা প্রদান করছে সংস্থাটি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা সংস্থার এই মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

কুড়িগ্রামে ​অসহায় শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, বিপুল পরিমান সহায়তা প্রদান।

আপডেট সময় ১০:৫৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬