ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

আরাজী পলাশবাড়ী মৌজায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন।

দীর্ঘদিন সংস্কারহীন থাকার পর অবশেষে আরাজী পলাশবাড়ী মৌজার দাসের হাট ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উন্নয়ন প্রকল্প এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম উপস্থিত থেকে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি নাব্যতা হারিয়ে ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে চরম ভোগান্তি সৃষ্টি হতো। পুনঃখনন কাজ শেষ হলে জলাবদ্ধতা হ্রাস পাবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং ফসল উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।

সংশ্লিষ্টদের মতে, এলাকার টেকসই কৃষি উন্নয়ন ও কার্যকর পানি নিষ্কাশন নিশ্চিত করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

আরাজী পলাশবাড়ী মৌজায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন।

আপডেট সময় ০২:৫২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬