দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আজ রোববার কুড়িগ্রাম সফরে আসছেন। শুক্রবার মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফরসূচি অনুযায়ী, তিনি সকালে লালমনিরহাটের নিজ বাসভবন থেকে সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলার কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর সকাল সাড়ে ১১টায় তিনি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন। দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম সদর উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার। একইদিন দুপুর আড়াইটায় কুড়িগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন মন্ত্রী। সভায় জেলার উন্নয়ন কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, নদীভাঙন ও বন্যা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কুড়িগ্রাম সফর শেষে বিকেলে তিনি পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে পুনরায় লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেবেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আজ রোববার কুড়িগ্রাম সফরে আসছেন। শুক্রবার মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, তিনি সকালে লালমনিরহাটের নিজ বাসভবন থেকে সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলার কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
এরপর সকাল সাড়ে ১১টায় তিনি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন। দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম সদর উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার।
একইদিন দুপুর আড়াইটায় কুড়িগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন মন্ত্রী। সভায় জেলার উন্নয়ন কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, নদীভাঙন ও বন্যা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
কুড়িগ্রাম সফর শেষে বিকেলে তিনি পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে পুনরায় লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেবেন।