ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

কুড়িগ্রাম সোনালী ব্যাংক পিএলসিতে বিদায়ী সংবর্ধনা ও নতুন শাখা প্রধানকে বরণ।

কুড়িগ্রাম জেলার সোনালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখায় বিদায়ী সংবর্ধনা ও নবাগত শাখা প্রধানকে বরণ উপলক্ষে এক আন্তরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী শাখা প্রধান মোহাম্মদ শাহিন ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন।

মোহাম্মদ শাহিন ভূঁইয়া এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শাখা প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে বদলি জনিত কারণে অন্য কর্মস্থলে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তাঁর দক্ষতা, সততা, আন্তরিকতা ও গ্রাহকসেবামূলক কর্মকাণ্ডের জন্য সহকর্মীরা তাঁকে প্রশংসায় ভাসান। বিদায়ী বক্তব্যে অনেকেই বলেন, তাঁর নেতৃত্বে শাখার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং গ্রাহকসেবার মান বৃদ্ধি পেয়েছে।

এদিকে একই অনুষ্ঠানে নতুন যোগদানকারী জনাব মোঃ আব্দুল লতিফ সরকারকে এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শাখা প্রধান হিসেবে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কর্মকর্তা-কর্মচারীরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে সোনালী ব্যাংক পিএলসি কুড়িগ্রাম শাখা আরও আধুনিক, গতিশীল ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত হবে।

অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। বিদায়ী ও নবাগত দুই কর্মকর্তাকেই শুভেচ্ছা ও শুভকামনা জানান উপস্থিত সবাই।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

কুড়িগ্রাম সোনালী ব্যাংক পিএলসিতে বিদায়ী সংবর্ধনা ও নতুন শাখা প্রধানকে বরণ।

আপডেট সময় ০৯:৩১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬