কুড়িগ্রাম সদরে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মেলা অনুষ্ঠিত।
কুড়িগ্রাম সদর উপজেলায় জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক মেলার আয়োজন করা হয়েছে।১২ মে ২০২৬ ইং মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলার আলোর ভুবন প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রব এবং বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি)-এর সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডা. মো. শহিদুল আলম। মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার মোট ১০টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণ, অভিযোজন কৌশল ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়। আয়োজকরা জানান, স্থানীয় জনগণের মধ্যে জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু অভিযোজন ও জীবিকায়নে কার্যকর ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করাই ছিল মেলার মূল উদ্দেশ্য। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি) মেলার আয়োজন করে।
কুড়িগ্রাম সদর উপজেলায় জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক মেলার আয়োজন করা হয়েছে।১২ মে ২০২৬ ইং মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলার আলোর ভুবন প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রব এবং বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি)-এর সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডা. মো. শহিদুল আলম।
মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার মোট ১০টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণ, অভিযোজন কৌশল ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়।
আয়োজকরা জানান, স্থানীয় জনগণের মধ্যে জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু অভিযোজন ও জীবিকায়নে কার্যকর ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করাই ছিল মেলার মূল উদ্দেশ্য।
বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি) মেলার আয়োজন করে।