ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

সাভারে অবশেষে অপসারণ আলোচিত সাব-রেজিস্ট্রার জাকির হোসেন, স্বস্তির নিঃশ্বাস দলিল লেখক পাড়ায়।

দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও নানা অভিযোগে আলোচিত সাভারের সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনকে অবশেষে দায়িত্ব থেকে অপসারণ করায় স্বস্তি ফিরেছে দলিল লেখক পাড়ায়। তার বিদায়ের খবরে স্থানীয় দলিল লেখক, ভুক্তভোগী সেবা গ্রহীতা এবং সংশ্লিষ্টদের মাঝে স্বস্তির ছোঁয়া লক্ষ্য করা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেনের দায়িত্ব পালনকালীন সময়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। এতে সাধারণ মানুষ ও দলিল লেখকদের ভোগান্তি বেড়েছিল। তার অপসারণের ফলে এখন নতুন করে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

দলিল লেখকরা বলেন, নতুন কর্মকর্তার যোগদানের মাধ্যমে অফিসের কার্যক্রমে গতি ফিরবে এবং হয়রানি কমে সাধারণ মানুষ দ্রুত সেবা পাবে—এমনটাই তাদের প্রত্যাশা। তারা আরও জানান, দীর্ঘদিন পর অফিসে স্বাভাবিক পরিবেশ ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে—সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কার্যক্রম সচল রাখতে ইতোমধ্যে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়দের আশা, নতুন নেতৃত্বে সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অবসান ঘটবে এবং জনগণ ভোগান্তিমুক্ত সেবা পাবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

সাভারে অবশেষে অপসারণ আলোচিত সাব-রেজিস্ট্রার জাকির হোসেন, স্বস্তির নিঃশ্বাস দলিল লেখক পাড়ায়।

আপডেট সময় ০৫:১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬