ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ।

৫৯

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কওলা পাড়া, বিশেশ্বর গ্রামে পৈতৃক কৃষিজমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী মতিয়ার রহমানের দাবি, তার এক একর ২৯ শতাংশ পৈতৃক সম্পত্তির মধ্যে প্রায় ৮০ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন সায়িদ আলী ও তার সহযোগীরা।

সরেজমিনে জানা যায়, মতিয়ার রহমান দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তির ২৫ শতাংশ জমির ওপর নির্মিত বসতবাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। তার অভিযোগ, সায়িদ আলী, সৈয়দ আলী, রোস্তম আলী, আমিনুল ইসলাম, দুখু মিয়া, মোজাম্মেল হক, মনতাজ আলী ও রতন মিয়া নকল কাগজপত্র তৈরি করে জমির মালিকানা দাবি করছেন।

মতিয়ার রহমান জানান, তিনি ওই দাবি অস্বীকার করলে অভিযুক্তরা তার বাড়িঘরে হামলা চালানো এবং প্রাণনাশের হুমকি দেন। সর্বশেষ গত ৩০ মে বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় তিনি কুড়িগ্রাম সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন। স্থানীয়দের মতে, তিনি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরপেক্ষ ও প্রশংসনীয় ভূমিকা পালন করেন।

তবে মতিয়ার রহমানের অভিযোগ, পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার কয়েকদিন পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে পর্যায়ক্রমে তার জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত সায়িদ আলী বলেন, “আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তবে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় কুড়িগ্রাম-৪ আসনের এমপিকে প্রাণঢালা অভিনন্দন।

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ।

আপডেট সময় ০৪:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬