ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

সাভারে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, জব্দ হায়েস মাইক্রোবাস।

সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) ভোর ২টা ১৫ মিনিটের দিকে সাভার মডেল থানার আমিনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর) ঢাকা জেলার একটি দল মাদক পরিবহনের সময় তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রাজিব মিয়া ওরফে রাজু (২৩), পিতা-মৃত হানিফ মিয়া, পালক পিতা-অহিদ মিয়া, মাতা-ইয়াসমিন বেগম, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরুইন; রাকিব মিয়া (২২), পিতা-মোঃ নাসির মিয়া, মাতা-রোকেয়া, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গুপিনাথপুর; এবং মোঃ জুয়েল মিয়া (৩২), পিতা-মোঃ জালাল মিয়া, গ্রামের বাড়ি একই উপজেলার জেঠুয়ামুড়া এলাকায়।

অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ ১৪-১০২৪ নম্বরের একটি সিলভার রঙের হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা মাইক্রোবাসটি বিশেষ কৌশলে পরিবর্তন (মডিফাই) করে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে মাদক পাচার করে আসছিল।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রাজিব মিয়ার বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ মোট পাঁচটি মামলা এবং জুয়েল মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবরাম দাখিল মাদরাসা মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

সাভারে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, জব্দ হায়েস মাইক্রোবাস।

আপডেট সময় ১১:১৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬