ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, ফল জানতে নতুন নম্বর

২৩

আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

এবার এসএমএসের মাধ্যমে ফলাফল জানার নম্বরে পরিবর্তন আনা হয়েছে। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে বার্তা পাঠিয়ে ফল জানা গেলেও এবার নতুন নম্বর নির্ধারণ করা হয়েছে ১৬১৪০।

এসএমএসে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে HSC, এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর। সবশেষে বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে: HSC DHA 123456 2026।

এ ছাড়া পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত অনলাইন রেজাল্ট পোর্টাল এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। তবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের কার্যালয় কিংবা পত্রিকা অফিস থেকে সরাসরি ফলাফল সংগ্রহের সুযোগ থাকবে না।

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। গত ২ জুলাই শুরু হয় এবারের পরীক্ষা। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।

ফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও অপেক্ষা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক-দুই বিষয়ে ফেল করলেও ডিসেম্বরেই আবার পরীক্ষার সুযোগ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, ফল জানতে নতুন নম্বর

আপডেট সময় ০৫:৫৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬